পানিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. শাহাবুদ্দিন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়।

নয়া দিগন্ত অনলাইন
ড. এ কে এম শাহাবুদ্দিন
ড. এ কে এম শাহাবুদ্দিন |সংগৃহীত

ড. এ কে এম শাহাবুদ্দিনকে পানিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে উল্লেখিত পদে বদলিপূর্বক পদায়ন করা হলো।

কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, বর্তমান পদবি ও কর্মস্থল : ড. এ কে এম শাহাবুদ্দিন (৬৩৫৯) রেক্টর (সচিব), জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি। পদায়নকৃত পদ, সচিব পানিসম্পদ মন্ত্রণালয়।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার অপর এক প্রজ্ঞাপনে পরিবেশ অধিদফতর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো: কামরুজ্জামানকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) হিসেবে প্রদান করা হয়। বাসস