আইজিপির সাথে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

আইজিপি প্রতিনিধিদলের আগ্রহকে স্বাগত জানিয়ে এফবিআই’র সাথে পিবিআই, সিআইডি, এটিইউ এবং সিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

নিজস্ব প্রতিবেদক
আইজিপির সাথে সাক্ষাৎ করেছে এফবিআই’র প্রতিনিধিদল
আইজিপির সাথে সাক্ষাৎ করেছে এফবিআই’র প্রতিনিধিদল |নয়া দিগন্ত

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকিরের সাথে সুহেল দাউদের নেতৃত্বে এফবিআই’র চার সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১১ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা জোরদার, সাইবার কমপ্লেইন সেন্টার স্থাপন, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবেলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি প্রতিনিধিদলের আগ্রহকে স্বাগত জানিয়ে এফবিআই’র সাথে পিবিআই, সিআইডি, এটিইউ এবং সিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে উভয়পক্ষ ভবিষ্যতে আরো দৃঢ় ও ফলপ্রসূ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।