স্পিকার ও ডেপুটি স্পিকারকে চীফ হুইপের অভিনন্দন ও শুভেচ্ছা

রাষ্ট্রপতি সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল অনুযায়ী নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান। এই শপথের মাধ্যমে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার তাদের দায়িত্ব গ্রহণ করেন।

নয়া দিগন্ত অনলাইন
স্পিকার ও ডেপুটি স্পিকারকে চীফ হুইপের ফুলেল শুভেচ্ছা
স্পিকার ও ডেপুটি স্পিকারকে চীফ হুইপের ফুলেল শুভেচ্ছা |ইন্টারনেট

বাংলাদেশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে জাতীয় সংসদে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সংসদের চীফ হুইপ মো. নুরুল ইসলাম। এরপর তিনি নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকেও ফুলেল শুভেচ্ছা জানান।

আজ বৃহস্পতিবার সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করেছেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল অনুযায়ী নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান। এই শপথের মাধ্যমে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার তাদের দায়িত্ব গ্রহণ করেন।

সূত্র : বাসস