সিইসির সাথে এনসিপির বৈঠক শুরু

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সিইসির দফতরে এই বৈঠক শুরু হয়েছে।

বিশেষ সংবাদদাতা
নির্বাচন কমিশন ভবনে এনসিপির নেতৃবৃন্দ
নির্বাচন কমিশন ভবনে এনসিপির নেতৃবৃন্দ |নয়া দিগন্ত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ।

আজ সোমবার বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সিইসির দফতরে এই বৈঠক শুরু হয়েছে।

এতে উপস্থিত রয়েছেন যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন, অ্যাডভোকেট হুমায়রা নুর এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আয়মান রাহাত।