অন্তর্বতী সরকারের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ ছাড়া তার অন্য কোনো দেশের পাসপোর্ট নেই।
আজ বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘আমার একটাই সিটিজেনশিপ, বাংলাদেশী সিটিজেনশিপ। আমি এখানে আসার আগে আমেরিকায় থেকেছি। কিন্তু আমার আমেরিকান কোনো পাসপোর্ট নেই। বাংলাদেশ ছাড়া আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নেই। আমি যেটা নই, আমাকে সেটা বানাবেন না প্লিজ। আপনারা আমাকে ঢিল ছুড়লে সেটা অন্য কারো ওপড়েও পড়তে পারে। প্লিজ স্টপ ইট।’
সামাজিক মাধ্যমে বেশ কিছুদিন ধরে লেখালেখি করা হচ্ছিল যে যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্বধারী কোনো ব্যক্তি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো দায়িত্বে থাকতে পারেন কি না। সেই আলোচনার প্রসঙ্গই তিনি এই বক্তব্য দিয়েছেন।



