ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেফতার ৯৪

‘সোমবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৪৪ জন এবং মাদক কারবারে জড়িত ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
ডিএমপি
ডিএমপি |সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৪৪ জন এবং মাদক কারবারে জড়িত ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে যে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বাসস