নির্বাচনী ইশতেহারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

‎প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিটি কর্মসূচি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। |ছবি : নয়া দিগন্ত

‎বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয় ও বিভাগ কর্তৃক প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই ) সচিবালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

‎সভায় সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি, নির্ধারিত কর্মপরিকল্পনার বাস্তবায়নের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কর্মপরিকল্পনার লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।

‎প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিটি কর্মসূচি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

‎সভায় মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দফতর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।