রাজধানীর শেরেবাংলা নগর চন্দ্রিমা উদ্যানের এলাকায় একটি গাড়ির ধাক্কায় আহত আয়েশা বেগম (৪০) নামে এক নারী ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালের দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থা অবনতি হলে পরে ঢাকা মেডিক্যালে বিকেলে নিয়ে আসলেওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শন (এসআই) মোহাম্মদ মাহবুব সিদ্দিকী জানান, আমরা জানতে পারি সকালের দিকে চন্দ্রিমা উদ্যানে শেষ মাথায় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই নারী। পরে তাকে উদ্ধার প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরো জানান, আমরা তার ভোটার আইডি কার্ড থেকে নাম ঠিকানা পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’



