‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’-এ অংশ নিয়ে তিনি এই সামিটের উদ্বোধন করেন।
বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিডা) আয়োজিত এই সম্মেলন ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে। সম্মেলনের তৃতীয় দিনে উদ্বোধনী অনুষ্ঠানে বিনিয়োগে অবদান রাখার জন্য ৪টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পুরস্কৃত প্রতিষ্ঠানগুলো হলো- ওয়ালটন (দেশী বিনিয়োগকারী), বিকাশ (বিদেশী বিনিয়োগকারী), স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিকস লাগবে।
বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যানকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়।



