স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গান স্যালুট

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে গান স্যালুট প্রদর্শন করেছে সেনাবাহিনী।

নয়া দিগন্ত অনলাইন
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গান স্যালুট
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গান স্যালুট |নয়া দিগন্ত

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় দিন। দিবসটি যথাযথ মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে সেনাবাহিনী কর্তৃক ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকার পুরাতন বিমান বন্দর এলাকায় (তেজগাঁও) বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ছয়টি গান ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে।