আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রির্টানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে তৃতীয় দিনে ৭১টি দায়েরকৃত আপিলের ওপর শুনানি শেষে ৪১ জন প্রার্থী হিসেবে বৈধতা পেয়ে নির্বাচনের মাঠে ফিরলেন। ফলে তিন দিনে মোট প্রার্থিতা ফিরে পেয়ে ১৫০ জন ভোটের মাঠে আসলেন। আর আজ আপিল খারিজ বা নামঞ্জুর করা হয়েছে ২৫ জনের বলে ইসির দেয়া তথ্য থেকে জানা গেছে। আর ইসি সচিব আখতার আহমেদ বলেন, তৃতীয় দিনে মঞ্জুর হয়েছে ৪১ জনের আপিল।
সোমবার (১২ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে ও পুরো কমিশনের উপস্থিতিতে তৃতীয় দিনের এই আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।
তৃতীয় দিনে আরো ৭০টি আপিল শুনানির জন্য নির্ধারিত ছিল। আর আগের দিনের একটি রায় স্থগিত ছিল, সেটিসহ মোট ৭১টি শুনানি শেষে আজ রায় হয়। আপিলকারী ও তাদের পক্ষে আইনজীবীরা বৈধতা পেতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। এতে প্রার্থিতা ফিরে পান ৪১ জন এবং আবেদন না মঞ্জুর ২৫ জনের। আর অপেক্ষমান আছে ৪ জনের আপিল।



