রোজা শুরু কবে জানা যাবে সন্ধ্যায়

জাতীয় চাঁদ দেখা কমিটি আজ সন্ধ্যা ৬টায় বৈঠক করে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা ও রোজার শুরু নির্ধারণ করবে। সভায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সভাপতিত্ব করবেন।

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এই সভা হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এই সভায় সভাপতিত্ব করবেন নতুন সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

এক বিজ্ঞপ্তিতে, দেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার ডিসি ও ইউএনওকে জানাতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।