ইসির নতুন জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার

ইসি’র বর্তমান পরিচালক (জনসংযোগ) মো: রুহুল আমিন মল্লিককে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মো: আব্দুল মমিন সরকার
মো: আব্দুল মমিন সরকার |বাসস

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে সংযুক্ত উপসচিব মো: আব্দুল মমিন সরকারকে পরিচালক (জনসংযোগ) হিসেবে বদলি করা হয়েছে।

আজ রোববার ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অন্যদিকে ইসি’র বর্তমান পরিচালক (জনসংযোগ) মো: রুহুল আমিন মল্লিককে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।