সড়ক ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. জিন্নাত রেহানাকে পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেয়া হয়েছে।
তাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে সোমবার (১ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, অবিলম্বে এ আদেশ কার্যকর হবে। বাসস



