আইবিডব্লিউএফ ঢাকা মহানগরী দক্ষিণের নতুন কমিটি

নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রবাসীবাংলা গ্রুপের চেয়ারম‍্যান, আল-এহসান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান আইয়ূব আলী ফরায়েজী।

নয়া দিগন্ত অনলাইন
আইয়ূব আলী ফরায়েজী, সগীর বিন সাঈদ ও হামিদুর রহমান সোহাগ
আইয়ূব আলী ফরায়েজী, সগীর বিন সাঈদ ও হামিদুর রহমান সোহাগ |সংগৃহীত

ব‍্যবসায়ীদের সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিএফ) ২০২৬–২০২৭ সালের ঢাকা মহানগরীর দক্ষিণের নতুন কমিটি কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রবাসীবাংলা গ্রুপের চেয়ারম‍্যান, আল-এহসান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান আইয়ূব আলী ফরায়েজী।

সহ-সভাপতি মনোনীত হয়েছেন ঢাকা মডার্ন সিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সগীর বিন সাঈদ, সেক্রেটারি হয়েছেন ল্যান্ডবাংলা ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক হামিদুর রহমান সোহাগ।

সহকারী সেক্রেটারি যথাক্রমে কাস্টার প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন রাজু ও এলিগ্যান্ট এলিভেটর করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাশেদুল হাসান রানা।

এছাড়াও ১১ সদস‍্যের ব‍্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— মো: সগীর বিন সাঈদ, মো: হামিদুর রহমান সোহাগ, মো: আলমগীর হোসেন রাজু, মো: রাশেদুল হাসান রানা, মো: গোলাম কিবরিয়া, মো: সোলায়মান কবির মাসুম, মো: সরদার আব্দুল কাদের, মো: জহিরুল ইসলাম, মো: ইব্রাহিম হোসেন, মো: মইনুদ্দিন মামুন ও মো: বেলাল হোসেন।