রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

নবনিযুক্ত আইজিপি মো: আলী হোসেন ফকির আজ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

নিজস্ব প্রতিবেদক
রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা
রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা |সংগৃহীত

নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির আজ বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

আজ সকাল ১০টায় তিনি রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।