সাবেক সচিব শফিকুল ও আওয়ামী লীগের ৭ জন গ্রেফতার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।

নয়া দিগন্ত অনলাইন

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরো সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো: শফিকুল ইসলাম বলেন, সোমবার রাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে ভূঁইয়া সফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন স্থান থেকে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরো সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।