ভোরে মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ

রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। বিজ্ঞপ্তিতে এটিকে ‘হালকা’ শ্রেণির হিসেবে উল্লেখ করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪.১ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়া, এর গভীরতা ১৫০ কিলোমিটার।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। বিজ্ঞপ্তিতে এটিকে ‘হালকা’ শ্রেণির হিসেবে উল্লেখ করা হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়ায়।

ভূমিকম্পে সাতক্ষীরা, খুলনা, যশোরসহ আশপাশের এলাকা মৃদু কেঁপে ওঠে। এ ঘটনায় তাৎক্ষণিক হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।