দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ

'অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশে প্রতিটি ধর্মীয় উৎসব সম্প্রীতি ও সৌহার্দের বার্তা বয়ে নিয়ে আসে। মুসলিম ধর্মাবলম্বী জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরও তেমনি সমস্ত দেশবাসীর সম্প্রীতি ও সৌহার্দের প্রতীক।'

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ |সংগৃহীত

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদ।

শুক্রবার (২০ মার্চ) এক বিবৃতিতে ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার, ড. নিমচন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এ শুভেচ্ছা জানান। 

বিবৃতিতে নেতারা বলেন, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশে প্রতিটি ধর্মীয় উৎসব সম্প্রীতি ও সৌহার্দের বার্তা বয়ে নিয়ে আসে। মুসলিম ধর্মাবলম্বী জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরও তেমনি সমস্ত দেশবাসীর সম্প্রীতি ও সৌহার্দের প্রতীক। 

এ ধর্মীয় উৎসবের সাম্যের শিক্ষা নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করতে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান নেতারা। সূত্র : বাসস

Topics