বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য-সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন।
বিসিবি সভাপতি তামিম ইকবাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘আমরা (বিসিবি) দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আপনার অভিজ্ঞতা ও নিষ্ঠা এই কমিটির কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখবে।’
ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির লক্ষ্য অর্জনে আপনার সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবান অবদানের প্রত্যাশা রইল। উল্লেখ্য যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটি-সংক্রান্ত কার্যক্রমের স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিতকরণে এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
দেলোয়ার হোসেন শাহীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন কাউন্সিলর। তিনি সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে এই পদে মনোনীত হয়েছেন।
ক্রিকেটাঙ্গনের দীর্ঘদিনের সংগঠক ও বৃহত্তর গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাব সমিতির সাবেক উপদেষ্টা হিসেবে ভূমিকা রাখার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। এছাড়া তিনি আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উপদেষ্টা।



