রাজধানীতে সিটিটিসি’র অভিযানে একাধিক পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সিটিটিসি’র আরএন্ডডি বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থানার শান্তিনগর আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত পলাতক আসামি আনিসুর রহমান প্রকাশ হুমায়ুনকে গ্রেফতার করে।

নয়া দিগন্ত অনলাইন
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) |সংগৃহীত

রাজধানীর পল্টন থানার শান্তিনগর আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে আনিসুর রহমান প্রকাশ হুমায়ুন (৫৫) নামে পাঁচটি সিআর সাজা পরোয়ানা ও একটি সাধারণ সিআর পরোয়ানাসহ মোট ছয়টি পরোয়ানাভুক্ত মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

বুধবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সিটিটিসি’র আরএন্ডডি বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থানার শান্তিনগর আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত পলাতক আসামি আনিসুর রহমান প্রকাশ হুমায়ুনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র : বাসস