ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে আলী আকবর মণ্ডল (৬৭) নামের এক হাজতির ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৭টার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আলী আকবর কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুরের বাবুখালী এলাকার মরহুম হামিদ মন্ডলের ছেলে।
তবে তিনি কি মামলার কারাবন্দী ছিলেন তা তাৎক্ষণিক জানা যায়নি।
কারারক্ষী মো: জহিরুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কারাগারে আলী আকবর মণ্ডল অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: হাবিবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্তের শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।



