মাইলস্টোনের শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে বিক্ষোভ

‘আমার ভাই মরলো কেন, জবাব চাই, জবাব দাও’ স্লোগানে মুখরিত এখন ওই এলাকা।

নয়া দিগন্ত অনলাইন

উত্তরার দিয়াবাড়ি গোলচত্বর এলাকায় বিক্ষোভ করছেন মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) তারা ছয় দফা দাবিতে ওখানে বিক্ষোভ করছে।

‘আমার ভাই মরলো কেন, জবাব চাই, জবাব দাও’ স্লোগানে মুখরিত এখন ওই এলাকা।

শিক্ষার্থীদের ভাষ্য, নিহতদের সংখ্যা এক শ'র বেশি। কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে আহত, নিহত ও নিখোঁজের তথ্য গোপন করছে। তাই অবিলম্বে ভুক্তভোগীদের সঠিক তালিকা দিতে হবে।

সূত্র : বিবিসি