যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপির নয় : পুলিশ হেডকোয়ার্টার্স

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জামিন সংক্রান্ত ফটোকার্ডের বক্তব্য আইজিপির নয় বলে পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে; প্রকৃত বক্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
পুলিশ হেডকোয়ার্টার্স
পুলিশ হেডকোয়ার্টার্স |নয়া দিগন্ত

সামাজিক যোগাযোগমাধ্যমে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের (আইজিপি) বক্তব‍্য হিসেবে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। ফটোকার্ডে প্রচারিত জামিন সংক্রান্ত এ বক্তব‍্য আইজিপির নয়।

বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফটোকার্ডে উল্লেখিত ‘গ্রেফতারকৃত বড় বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কিভাবে তা বোধগম্য নয়’-এ কথা আইজিপি বলেননি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে দেয়া আইজিপির বক্তব্য বিকৃত করে এ ফটোকার্ড প্রস্তুত করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া উইং উদ্দেশ্যমূলকভাবে এ অসত্য তথ্য প্রকাশের প্রতিবাদ জানাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।