বাজেট প্রস্তাবনা

ব্যাংক হিসাব ও কিছু দলিলে টিআইএনের বাধ্যবাধকতা চান না প্রধানমন্ত্রী

স্টুডেন্টসহ কয়েকটি ক্ষেত্রে ব্যাংক হিসাব খোলার জন্য টিআইএন দাখিলের বাধ্যবাধকতা রাখা হয়েছিল।

নয়া দিগন্ত অনলাইন
টিআইএন সার্টিফিকেট
টিআইএন সার্টিফিকেট |প্রতীকী ছবি

ব্যাংক হিসাব খুলতে ও কিছু দলিল সম্পাদনের ক্ষেত্রে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) জমা দেয়ার বাধ্যবাধকতা তুলে দিতে যাচ্ছে সরকার।

সোমবার (২৯ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে এ বিষয়ে বলেন, ‘বাজেটে প্রস্তাব করা হয়েছিল যে, স্টুডেন্টসহ কয়েকটি ক্ষেত্রে ব্যাংক হিসাব খোলার জন্য টিআইএন দাখিলের বাধ্যবাধকতা রাখা হয়েছিল।’

‘এছাড়া বণ্টননামা দলিল রেজিস্ট্রেশন, সম্পত্তির দলিল মিউটেশনের ক্ষেত্রেও টিন দাখিলের বিধান করার প্রস্তাব করা হয়েছিল। এ নিয়ে জনমনে বিভিন্ন কনফিউশন দেখা দিয়েছে। আমি মাননীয় অর্থমন্ত্রীকে প্রস্তাব করবো যেন এই বিষয়টিও প্রত্যাহার করা হয়।’