বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শুক্রবার ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তার স্ত্রী ও তিন মেয়ে রয়েছেন।
জানা গেছে, গত ১৩ এপ্রিল রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়।
উল্লেখ্য, মাহবুবুর রহমান ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।



