কাতার সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

সফরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নয়া দিগন্ত অনলাইন
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান |ইউএনবি

দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

আজ মঙ্গলবার ভোরে তিনি কাতারের উদ্দেশে ঢাকা ছাড়েন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সফর শেষে আগামী ১৯ আগস্ট রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র : ইউএনবি