পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। সোমবার (১ জুন) সন্ধ্যায় এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগপত্র অবিলম্বে কার্যকর হবে।
দীপেন দেওয়ান সকালে হাতে লেখা একটি আবেদনপত্রে পদত্যাগ করেন।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সাড়ে তিন মাসের মাথায় দায়িত্ব ছাড়লেন দীপেন দেওয়ান।
সূত্র : বাসস



