মাদক নিয়ন্ত্রণে আইন সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদককারবারি ও মাদকসেবীদের জন্য হচ্ছে আলাদা আদালত ও কারাগার। পরবর্তী সংসদ অধিবেশনে আইন সংশোধনের বিষয়টি উত্থাপিত হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ |নয়া দিগন্ত

অবৈধ মাদক নিয়ন্ত্রণে বিদ্যমান আইন সংশোধন করে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মাদককারবারি ও মাদকসেবীদের জন্য হচ্ছে আলাদা আদালত ও কারাগার। পরবর্তী সংসদ অধিবেশনে আইন সংশোধনের বিষয়টি উত্থাপিত হবে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মাদকাসক্তি নিরাময়ে অবদানের জন্য ১৫ বেসরকারি প্রতিষ্ঠানকে অনুদান প্রদানে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই এটিকে যুগোপযোগী ও সংশোধন করে সংসদে উত্থাপন করা হবে।

তিনি আরো জানান, মাদকদ্রব্যের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেয়া হয়েছে, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে।