মনের পশুত্ব ত্যাগ করাই প্রকৃত কোরবানি : চিফ হুইপ

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা মানুষের পাশে দাঁড়াব এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাব।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় সংসদের চিফ হুইপ মো: নূরুল ইসলাম বক্তব্য রাখছেন
জাতীয় সংসদের চিফ হুইপ মো: নূরুল ইসলাম বক্তব্য রাখছেন |বাসস

জাতীয় সংসদের চিফ হুইপ মো: নূরুল ইসলাম বলেছেন, ‘মনের পশুত্ব ত্যাগ করাই হলো প্রকৃত কোরবানি।’

আজ বৃহস্পতিবার বরগুনার পাথরঘাটার নাচনাপাড়া মনিপুর জামে মসজিদে নিজ নির্বাচনী এলাকার জনগণের সাথে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, ‘ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা মানুষের পাশে দাঁড়াব এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাব।’

সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে চিফ হুইপ মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

পরে মুসলিম উম্মাহসহ সারাবিশ্বের সব মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঈদের নামাজে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস