ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটির প্রশাসক পদে বিএনপি নেতারা

রোববার (২২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেন যুগ্ম সচিব মাহবুবা আইরিন। এবার আমলাদের পরিবর্তে সরকার দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো।

নয়া দিগন্ত অনলাইন

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ৬টি সিটি করপোরেশনে বিএনপির ছয় নেতাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেন যুগ্ম সচিব মাহবুবা আইরিন। এবার আমলাদের পরিবর্তে সরকার দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মো. শফিকুল ইসলাম খানকে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া খুলনা সিটির প্রশাসকের দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু, সিলেটের আব্দুল কাউয়ুম চৌধুরী।

নারায়ণগঞ্জ সিটির প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটির দায়িত্বভার পেয়েছেন শওকত হোসেন সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১)- এর অনুবৃত্তিক্রমে উল্লেখিত ব্যক্তিদের করপোরেশন গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো।

এতে আরো বলা হয়, নিয়োগ দেয়া প্রশাসকরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৪- এর ধারা ২৫ক-এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।

city-corp-notice