স্বাস্থ্যমন্ত্রী

ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে

‘স্বাস্থ্যখাতে উন্নতি করতে হলে বেসরকারি খাতে লক্ষ্য রাখতে হবে। আপনাদের (প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন) সবার সহযোগিতায় আমরা স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।’

নয়া দিগন্ত অনলাইন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন |সংগৃহীত

সারাদেশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘স্বাস্থ্যখাতে উন্নতি করতে হলে বেসরকারি খাতে লক্ষ্য রাখতে হবে। আপনাদের (প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন) সবার সহযোগিতায় আমরা স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।’

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

অ্যাসোসিয়েশনের সভাপতি ডা: মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেলের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব ডা: এ এম শামীম, ড্যাবের প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার, সংসদ সদস্য ডা: মাহবুবুর রহমান লিটনসহ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতারা ইফতার মাহফিলে অংশ নেন। বাসস