আইনশৃঙ্খলা ও নির্বাচন প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার পর্যালোচনা সভা

আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

নয়া দিগন্ত অনলাইন
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস |ইন্টারনেট

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর নির্বাচনী প্রস্তুতি নিয়ে পর্যালোচনা সভা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই কথা জানিয়েছেন।

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় বলে জানানো হয়েছে।

সূত্র : ইউএনবি