ভূমিকম্পের জন্য ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে, সাম্প্রতিক সময়ে ও গত মাসে বিভিন্ন জায়গায় যে ভূমিকম্প দেখা দিয়েছিল, সে কারণে তিনি বিশেষ করে আমাদের ঢাকাকেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান |ইন্টারনেট

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমিকম্পের জন্য ঢাকাকেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।

আজ রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে এক সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

দুর্যোগমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে, সাম্প্রতিক সময়ে ও গত মাসে বিভিন্ন জায়গায় যে ভূমিকম্প দেখা দিয়েছিল, সে কারণে তিনি বিশেষ করে আমাদের ঢাকাকেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, যেটা আমাদের কোস্টাল এরিয়াতে আছে, ওই মডেলে তৈরি করার জন্য আমাদের একটা নির্দেশনা দিয়েছে। বিশেষ করে ওই সময় লোকজনকে এসেম্বল করার জন্য আমাদের ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে।

মন্ত্রী বলেন, এওয়ারনেস তৈরি করার জন্য অন্যান্য মন্ত্রণালয়ের সাথে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এগুলো নিয়ে কাজ করে আগামী ১১ তারিখ আবার আমরা বসে একটা ফলোআপ দিব।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন, ক্যাপাবিলিটি বিল্ড আপের জন্য আলোচনা হয়েছে। আমাদের যে ইকুপমেন্ট দরকার, আমরা তা প্রকিউরমেন্ট করার জন্য আর্মড ফোর্সেস ডিভিশনে দিয়েছি। কিছু ফায়ার সিভিলকে দিয়েছি। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আবার ১১ তারিখ বসে আমরা আমাদের এই ব্যাপারগুলোকে নিয়ে কিভাবে কাজ করব, সেগুলোর সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, ঢাকা শহরের ঝুঁকিপূর্ণ ভবনগুলো বিল্ডিং কোডের মধ্যে অন্তর্ভুক্ত করা থাকে। যেগুলো আলোচনায় থাকে, সেগুলো গৃহায়ন মন্ত্রণালয় দেখাশোনা করে।

আসাদুল হাবিব দুলু বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় পরামর্শের জন্য আমাদের জাতীয় কাউন্সিল রয়েছে। সেখানে ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

সূত্র : বাসস