রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বেসরকারি শান্তা মারিয়ার ইউনিভার্সিটির একটি বাসে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
বাসটিতে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
ধানমন্ডি থানার ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাসে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন নাকি নাশকতা, বিষয়টি আমরা তদন্ত করছি।’
তিনি জানান, বাসটি শিক্ষার্থীদের তাদের গন্তব্য স্থানে পৌঁছে দিয়ে ওই জায়গায় আসে। সকালে আবার বাসটির শিক্ষার্থীদের বাসা থেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর কথা ছিল।



