ইসির রোডম্যাপ ঘোষণা

রোজার আগে ভোট, ৬০ দিন আগে তফসিল

৫ ডিসেম্বর নাগাদ ভোটার তালিকা মুদ্রণ করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ
নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ |ইন্টারনেট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আজ বৃহস্পতিবার কমিশনের সচিব আখতার আহমেদ এ রোডম্যাপ ঘোষণা করেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, প্রধান উপদেষ্টার দফতর থেকে রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে বলা হয়েছে।

কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, ‘ভোট গ্রহণের তারিখের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করবে কমিশন।’

ভোটের জন্য ২৪টি কর্মপরিকল্পনা গ্রহণের কথা জানান তিনি।

আখতার আহমেদ বলেন, ১৫ সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করতে চায় ইসি।

এছাড়া, ৫ ডিসেম্বর নাগাদ ভোটার তালিকা মুদ্রণ করা হবে।