আইসিটি বিভাগে নতুন সচিবের যোগদান

দায়িত্ব গ্রহণের পর নতুন সচিব বিভাগের কার্যক্রমকে আরো গতিশীল, আধুনিক ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।

নয়া দিগন্ত অনলাইন
কাজী আনোয়ার হোসেন
কাজী আনোয়ার হোসেন |ইন্টারনেট

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে কাজী আনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

গত বুধবার (২৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে আজ রোববার তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর নতুন সচিব বিভাগের কার্যক্রমকে আরো গতিশীল, আধুনিক ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।

দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা নতুন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

সূত্র : বাসস