সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস রাশেদ গ্রেফতার

গ্রেফতার হওয়া রাশেদ কুড়িগ্রামের রৌমারী উপজেলার মন্ডলপাড়া এলাকার বাসিন্দা।

নয়া দিগন্ত অনলাইন
রাশেদুল ইসলাম রাশেদ
রাশেদুল ইসলাম রাশেদ |সংগৃহীত

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেনের এপিএস রাশেদুল ইসলাম রাশেদকে (৪৫) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

গ্রেফতার হওয়া রাশেদ কুড়িগ্রামের রৌমারী উপজেলার মন্ডলপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের পিটিআই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাশেদকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশের একটি টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো: বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের রাজনৈতিক এপিএস রাশেদকে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম।’

গ্রেফতার হওয়া রাশেদের বিরুদ্ধে সাবেক প্রতিমন্ত্রী জাকিরের সাথে থেকে বিভিন্ন দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ আছে। বাসস