বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
এর আগে, রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ফলে এবার রোজা ৩০টি পূর্ণ হচ্ছে এবং শনিবার (২১ মার্চ) ১৪৪৭ সনের শাওয়াল মাসের প্রথম দিন গণনা শুরু হবে।
এর আগে গতকাল বুধবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো জানিয়েছিল যে, সেসব দেশে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
বাংলাদেশে এবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে বরাবরের মতো বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
গত ১৭ মার্চ থেকে শুরু হয়েছে সরকারি ছুটি। আগামী ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।



