সরকার ৪৪তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে সদ্য নিয়োগপ্রাপ্ত ২৪৪ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (এসি) হিসেবে পদায়নের আদেশ জারি করেছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের পর নিয়োগের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ আদেশ জারি করে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে গতকাল রোববার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, পদায়ন আদেশে উল্লেখিত সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদানের জন্য নবনিযুক্ত কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
এতে আরো জানানো হয়, যোগদানের পর সহকারী কমিশনারদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
তবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশিক্ষণরত সহকারী কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।
সূত্র : বাসস



