জুলাই ঘোষণাপত্র মঙ্গলবার বিকেল ৫টায় উপস্থাপন করা হবে

আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।

নয়া দিগন্ত অনলাইন

আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ জাতির উদ্দেশে উপস্থাপন করা হবে, যা আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তির প্রতীক হিসেবে গণ্য হবে।

রোববার (৩ আগস্ট) তথ্য অধিদফতরের সিনিয়র তথ্য অফিসার মো: রুবেল রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিআইডির বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ৫ আগস্ট, ২০২৫ বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।’