আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সেই হাসপাতালের লাইসেন্স বন্ধ করা হলেও সেখানে থাকা মহিলা মেডিক্যাল কলেজ কেন বন্ধ করা হলো- এমন প্রশ্ন তুলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহফুজা হান্নান।
আজ মঙ্গলবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে বক্তৃতাকালে তিনি এই প্রশ্ন করেন।
বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাহফুজা হান্নান বলেন, আদ-দ্বীন মহিলা মেডিক্যাল কলেজে ৩৫০ জন বিদেশী শিক্ষার্থী রয়েছে। তাদের অ্যাকাডেমিক সনদ বাতিল হয়ে যাবে। তারা এখন কোথায় যাবে?
তিনি আরো বলেন, দেশে সড়ক-লঞ্চ দুর্ঘটনায় প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। আদ-দ্বীনের লাইসেন্স বাতিল করলে সব লাইসেন্সধারীদেরই লাইসেন্স বাতিল করতে হবে।



