দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঠনের জন্য তিনটি নির্দিষ্ট বই সংরক্ষণের যে নির্দেশনা আগে দেয়া হয়েছিল, তা বাতিল করেছে সরকার।
সোমবার (৬ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ কথা জানানো হয়।
আদেশে বলা হয়েছে, দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রেসিডেন্ট জিয়া : রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া : জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণের জন্য গত ৩ জুন যে নির্দেশনা দেয়া হয়েছিল, তা নির্দেশক্রমে বাতিল করা হলো।
আদেশটি অবিলম্বে কার্যকর করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। বাসস


