সরকারি শিশু পরিবার (বালিকা) কেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণা ডা: জুবাইদা রহমান।
আজ সোমবার সকালে তেজগাঁও সরকারি পরিবার শিশু ও কেন্দ্র বালিকা পরিদর্শন করেন তিনি।
সেখানে শিশুদের নিয়ে সময় কাটান ডা: জুবাইদা রহমান। কেন্দ্র থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুরা নৃত্য, অভিনয় করেন। বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড নিয়ে একটি মঞ্চ নাটক করেন শিশুরা।
বক্তব্যে শিশুদের উদ্দেশ্যে ডা: জুবাইদা রহমান বলেন, ‘তোমরা জাতির ভবিষ্যৎ, তোমরাই আগামীর বাংলাদেশ এবং তোমরাই আগামীর দেশ গড়ার মহান সৈনিক। ইনশাআল্লাহ, তোমরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে অনেক লেখাপড়া করে দেশের মুখ উজ্জ্বল করবে, পৃথিবীর বুকে বাংলাদেশকে উজ্জ্বল করবে।’
শেষে পরিবার কেন্দ্রের মাঠে একটি বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা: জুবাইদা রহমান।



