সম্প্রতি প্রতারকচক্র বাংলাদেশ পুলিশের সদস্য পরিচয় দিয়ে পুলিশ অফিসারদের নাম ও ছবি ব্যবহার করে নানাভাবে প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
রোববার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগের কথা জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, সকলকে এ ধরনের প্রতারকচক্রের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে এবং তাদের ফাঁদে পা না দিতে অনুরোধ করা হচ্ছে।
পুলিশ হেডকোয়ার্টার্স আরো জানিয়েছে, প্রতারকচক্রের বিরুদ্ধে পুলিশের আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। জনগণের নিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।



