ব্রি’র মহাপরিচালক পদে আমিনুল ইসলামের যোগদান

‘রোববার (৩ মে) দুপুরে ড. মো: আমিনুল ইসলামকে নতুন ডিজি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে কৃষি মন্ত্রণালয়।’

নয়া দিগন্ত অনলাইন
কৃষি মন্ত্রণালয়
কৃষি মন্ত্রণালয় |নয়া দিগন্ত গ্রাফিক্স

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক (রুটিন দায়িত্ব) পদে দায়িত্ব গ্রহণ করেছেন কৃষি বিজ্ঞানী ড. আমিনুল ইসলাম।

সোমবার (৪ মে) তিনি এ পদে যোগদান করেন। এর আগে রোববার (৩ মে) দুপুরে ড. মো: আমিনুল ইসলামকে নতুন ডিজি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে কৃষি মন্ত্রণালয়।

উল্লেখ্য, ড. আমিনুল ইসলাম ব্রি আঞ্চলিক কার্যালয়, সোনাগাজীর চীফ সাইন্টিফিক অফিসার ও প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৮ সালের ২০ আগস্ট এ ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করে প্রায় ২৮ বছর ধরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। বাসস