ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ১৯৪৪ মামলা

এছাড়া অভিযানকালে মোট ৭০০টি গাড়ি ডাম্পিং ও ২৫৯টি গাড়ি রেকার করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।

নয়া দিগন্ত অনলাইন
ডিএমপি
ডিএমপি |সংগৃহীত

গত দু’ দিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার নয় শ’ ৪৪টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শনিবার (৩১ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে দু’টি বাস, পাঁচটি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ মোট ১৩০টি, লালবাগ বিভাগে চারটি বাস, ১৮টি ট্রাক, দু’টি কাভার্ডভ্যান, আটটি সিএনজি ও ১১৬টি মোটরসাইকেলসহ মোট ১৬৪টি, মতিঝিল বিভাগে ১৬টি বাস, তিনটি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৮২টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলসহ মোট ২৭৭টি, ওয়ারী বিভাগে আটটি বাস, ১৯টি ট্রাক, চারটি কাভার্ডভ্যান,নয়টি সিএনজি ও ৪৩টি মোটরসাইকেলসহ মোট ৮৯টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, তিনটি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ১১১টি মোটরসাইকেলসহ মোট ২২০টি, মিরপুর বিভাগে সাতটি বাস, ১৫টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ৪০৫টি মোটরসাইকেলসহ মোট ৬১২টি, উত্তরা বিভাগে ১৫টি বাস, ছয়টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ১০০টি মোটরসাইকেলসহ মোট ২৩৪টি, গুলশান বিভাগে সাতটি বাস, তিনটি ট্রাক,৭টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ২১৮টি মামলা হয়েছে।

এছাড়া অভিযানকালে মোট ৭০০টি গাড়ি ডাম্পিং ও ২৫৯টি গাড়ি রেকার করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বাসস