প্রবাসীদের লাশ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেয়া হবে

প্রবাস থেকে যাদের লাশ আসবে, তাদের ফ্রিজিংয়ের যে ব্যবস্থাপনা করা হলো, এটা শুধু ঢাকায়ই নয়, এখন এটা চট্টগ্রাম সিলেটসহ পর্যায়ক্রমে বাংলাদেশের সব জেলায়ই পৌঁছানো হবে।

নয়া দিগন্ত অনলাইন
প্রবাসী কল্যান প্রতিমন্ত্রী নুরুল হক নুর
প্রবাসী কল্যান প্রতিমন্ত্রী নুরুল হক নুর |ইন্টারনেট

প্রবাসীদের লাশ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে দু’টি ফ্রিজিং অ্যাম্বুলেন্সের উদ্বোধন করে তিনি এ কথা জানান।

এক্ষেত্রে যেসব জটিলতা রয়েছে, সেগুলো নিরসনের জন্য পদক্ষেপ নেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাস থেকে যাদের লাশ আসবে, তাদের ফ্রিজিংয়ের যে ব্যবস্থাপনা করা হলো, এটা শুধু ঢাকায়ই নয়, এখন এটা চট্টগ্রাম সিলেটসহ পর্যায়ক্রমে বাংলাদেশের সব জেলায়ই পৌঁছানো হবে।

সূত্র : বিবিসি