ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

নয়া দিগন্ত অনলাইন
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান |ইন্টারনেট

আগামী ১০ মার্চ (মঙ্গলবার) মঙ্গলবার সকাল ১০টায় টি অ্যান্ড টি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

আজ বৃহস্পতিবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক চিঠিতে অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

সূত্র : বাসস