ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সকাল সোয়া ৯টায় তিনি সচিবালয়ে প্রবেশ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর সকাল থেকে বিভিন্ন ধারাবাহিক কর্মসূচি রয়েছে। সেগুলোতে তিনি অংশ নিচ্ছেন।’
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষ্যে গত ২৫ মে সরকারি ছুটি শুরু হয়। সূত্র : বাসস



